মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
‘নিলুফা ভিলায়’ অভিযান, ১৪৪ ধারা জারি

‘নিলুফা ভিলায়’ অভিযান, ১৪৪ ধারা জারি

ভিশন বাংলা ডেস্কঃ নরসিংদীর মাধবদীর ছোট গদাইরচর গাঙপাড় এলাকায় আফজাল হাজীর ৭ তলা বাড়ি ‘নিলুফা ভিলায়’ বুধবার (১৭ অক্টোবর) অভিযান চালাবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট।
বুধবার সেখানে ‘জঙ্গিরা’ আত্মসমর্পণ না করলে ওই বাড়িটিতে অভিযান চালানো হবে।এদিকে, ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহল্লার কেউ যেন বাড়ির বাইরে বের না হন এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকসহ কেউ যেন কোনও বাড়ির ছাদে না উঠেন সে ব্যাপারে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, মাধবদী গাঙপাড় এলাকার বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তাদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ না করলে আমরা দিনের আলোয় অ্যাকশনে যাব।
গাঙপাড় এলাকার বাড়িটির মালিক আফজাল হাজী। ‘নিলুফা ভিলা’ নামের ৭ তলা ওই বাড়িটির ৭ম তলায় এক ফ্ল্যাটে দুই নারী ও এক পুরুষ জঙ্গি রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এর আগে চরভগীরথপুরের বাড়িটি সোমবার রাত থেকে ঘিরে রাখার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করে সিটিটিসির সোয়াট ও অন্যান্য বাহিনী। থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দের পর বিকাল ৪টার দিকে অভিযান শেষের ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় দুই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, ‘নিলুফা ভিলা’ নামের ৭ তলা বাড়ির তৃতীয় তলায় ‘মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা’ নামের একটি মাদ্রাসা আছে। ৭ তলায় জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে পুলিশ।
স্থানীয়রা জানায়, ‘নিলুফা ভিলা’র ওই ফ্ল্যাটটি ৬ মাস আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ ভূঁইয়া বাসা ভাড়া নেয়। সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে বাসার ভেতর থেকে লাইট বন্ধ করে দেয়া হয়।
এখানে কখন অভিযান চালানো হবে? জবাবে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছি। রাতভর চেষ্টা করব, যাতে তারা আত্মসমর্পণ করে। কারণ আমরা কোনো হতাহত দেখতে চাই না। যদি তারা আত্মসমর্পণ না করে, তাহলে দিনের আলোয় অভিযান চালানোর পরিকল্পনা আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com