শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
নির্যাতনের শিকার শিশু লামিয়ার পাশে পুলিশ কমিশনার, পলাতক অঞ্জনকে খু‍ঁজছে পুলিশ

নির্যাতনের শিকার শিশু লামিয়ার পাশে পুলিশ কমিশনার, পলাতক অঞ্জনকে খু‍ঁজছে পুলিশ

বরিশাল প্রতিনিধি: গৃহপরিচারিকা শিশু লামিয়া আক্তার মারিয়া (১২) নির্যাতনে জড়িত গৃহকর্তা আশরাফুল চৌধুরী (অঞ্জন) কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন। বুধবার বরিশালশের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে শিশু লামিয়াকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।

পুলিশ কমিশনার মোশারেফ হোসেন শিশু মারিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিশু নির্যাতনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বরং এই ধরনের নির্যাতনের ঘটনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি’তে অভিযোগ তুলে ধরলে সেখান থেকেও পদক্ষেপ নেওয়া হয়। মুলত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়াকে নির্যাতনের ঘটনাটি কোন এক ব্যক্তি এই পেইজে অভিযোগ আকারে তুলে ধরেন।

সেই অভিযোগ পেয়ে পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন বিষয়টি গোয়েন্দা পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরবর্তীতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশসহ বিএমপি অপরাধ ও মিডিয়া শাখার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

সেই সাথে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শারমিন আক্তার অাঁখিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহকর্তা এনজিওকর্মী আশরাফুল চৌধুরী (অঞ্জন)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com