ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নির্যাতনের শিকার শিশু লামিয়ার পাশে পুলিশ কমিশনার, পলাতক অঞ্জনকে খু‍ঁজছে পুলিশ

বরিশাল প্রতিনিধি: গৃহপরিচারিকা শিশু লামিয়া আক্তার মারিয়া (১২) নির্যাতনে জড়িত গৃহকর্তা আশরাফুল চৌধুরী (অঞ্জন) কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন। বুধবার বরিশালশের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে শিশু লামিয়াকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। পুলিশ কমিশনার মোশারেফ হোসেন শিশু মারিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিশু নির্যাতনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বরং এই ধরনের নির্যাতনের ঘটনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি’তে অভিযোগ তুলে ধরলে সেখান থেকেও পদক্ষেপ নেওয়া হয়। মুলত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়াকে নির্যাতনের ঘটনাটি কোন এক ব্যক্তি এই পেইজে অভিযোগ আকারে তুলে ধরেন। সেই অভিযোগ পেয়ে পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন বিষয়টি গোয়েন্দা পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরবর্তীতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশসহ বিএমপি অপরাধ ও মিডিয়া শাখার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। সেই সাথে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শারমিন আক্তার অাঁখিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহকর্তা এনজিওকর্মী আশরাফুল চৌধুরী (অঞ্জন)।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্যাতনের শিকার শিশু লামিয়ার পাশে পুলিশ কমিশনার, পলাতক অঞ্জনকে খু‍ঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০১৮

featured Image
বরিশাল প্রতিনিধি: গৃহপরিচারিকা শিশু লামিয়া আক্তার মারিয়া (১২) নির্যাতনে জড়িত গৃহকর্তা আশরাফুল চৌধুরী (অঞ্জন) কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন। বুধবার বরিশালশের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে শিশু লামিয়াকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। পুলিশ কমিশনার মোশারেফ হোসেন শিশু মারিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিশু নির্যাতনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বরং এই ধরনের নির্যাতনের ঘটনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি’তে অভিযোগ তুলে ধরলে সেখান থেকেও পদক্ষেপ নেওয়া হয়। মুলত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়াকে নির্যাতনের ঘটনাটি কোন এক ব্যক্তি এই পেইজে অভিযোগ আকারে তুলে ধরেন। সেই অভিযোগ পেয়ে পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন বিষয়টি গোয়েন্দা পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরবর্তীতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশসহ বিএমপি অপরাধ ও মিডিয়া শাখার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। সেই সাথে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শারমিন আক্তার অাঁখিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহকর্তা এনজিওকর্মী আশরাফুল চৌধুরী (অঞ্জন)।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত