বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর! ধর্ষণের শিকার শিশু আইসিইউতে : আটক মাদ্রাসা সুপার চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন
বরিশালের মেয়র হিসেবে শপথ নিলেন সাদিক আব্দুল্লাহ

বরিশালের মেয়র হিসেবে শপথ নিলেন সাদিক আব্দুল্লাহ

ভিশন বাংলাঃ বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শপথ নিলেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শপথগ্রহণ করেন তিনি।

গত সোমবারের নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আজ মেয়রের পাশাপাশি কাউন্সিলররাও শপথগ্রহণ করেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

আগামীকাল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে। একই দিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com