বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর! ধর্ষণের শিকার শিশু আইসিইউতে : আটক মাদ্রাসা সুপার
‘ধর্মঘটের নামে শ্রমিকদের নৈরাজ্য সহ্য করা হবে না’

‘ধর্মঘটের নামে শ্রমিকদের নৈরাজ্য সহ্য করা হবে না’

ডেস্ক নিউজ: ধর্মঘটের নামে পরিবহন শ্রমিকরা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাধারণ বীমা করপোরেশনের ২০১৭ সালের লভ্যাংশ বাবদ ৪০ কোটি টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যে কোনও ধরনের নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে।’

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মুহিত বলেন, ‘নির্বাচন ডিসেম্বরে হবে। নির্বাচনে বিএনপি অংশ নেবে। আর যদি অংশ না নেয় তবে দলটি অস্তিত্বহীন হয়ে পড়বে।’

নির্বাচনের আগে সরকারে কোনও ধরনের পরিবর্তন আসবে কি না?-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেভাবে আছে হয়তো সেভাবেই থাকবে। যা প্রধানমন্ত্রী ইতোমধ্যে পরিষ্কার করেছেন।’

এ ছাড়াও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নবগঠিত নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে মন্ত্রী বলেন, ‘নতুন জোট গঠন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com