বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নির্বাচনের ২-৩ দিন আগে সেনা মোতায়েন : ইসি সচিব

নির্বাচনের ২-৩ দিন আগে সেনা মোতায়েন : ইসি সচিব

ভিশন বাংলা ডেস্কঃ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে তিন দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি এসব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‌্যাব মোতায়েন করা হবে। জানালেন ইসি ।আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের বিফ্রিংয়ে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গিয়ে সেনাবাহিনী তাদের নির্বাচনী দায়িত্ব পালন করবে।অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না। কেউ যদি নির্বাচনকে ভণ্ডুল করতে চায় তবে আইন এর মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর মনোনয়নে তৃণমূলের মতামত নিয়ে করা হয়নি বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com