শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আগৈলঝাড়ায় এনআরবিসি ব্যাংকের ৬৪তম শাখার উদ্ধোধন

আগৈলঝাড়ায় এনআরবিসি ব্যাংকের ৬৪তম শাখার উদ্ধোধন

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এনআরবিসি ব্যাংকের ৬৪তম শাখার উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার প্রধান সড়কে ব্যাংক কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ প্রফেসর (অবঃ) সৈয়দ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক ও বেসরকারি সংস্থা ভোসড’র চেয়ারম্যান একেএম মুস্তাফিজুর রহমান, পরিচালক ড. নুরুন নবী, পরিচালক ও শেয়ার হোল্ডার আবু মো. সাইদুর রহমান, জান্নাত এফ নবী, সাপোর্ট সার্ভিসেস ব্রাঞ্চেস ডিভিশন মেজর (অবঃ) মো. পারভেজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। আগৈলঝাড়া শাখা ব্যবস্থাপক আল মামুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, এনআরবিসি ব্যাংকের এজেন্ট, বাকাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা মৃদুল দাস। পরে অতিথিরা ফিতা কেটে ৬৪তম শাখার উদ্ধোধন করেন। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com