শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সুচির পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ কোরীয় ফাউন্ডেশন

সুচির পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ কোরীয় ফাউন্ডেশন

নিউজ ডেস্কঃ মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠনের দেয়া পুরস্কার তারা প্রত্যাহার করে নেবে। সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে তারা এটি তুলে নিচ্ছে। মঙ্গলবার আয়োজকরা এ কথা জানান।সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সুকি ওই সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে পারেননি।

তার দল মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। কিন্তু রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা চলাকালে গণতন্ত্রের পক্ষের এক সময়ের সদা সোচ্চার থাকা এ নেত্রী একেবারে উদাসীন থাকায় তাকে জোরালোভাবে অভিযুক্ত করা হচ্ছে।জাতিসংঘ সতর্ক করে বলেছে, মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে এএফপিকে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী।’তিনি আরও জানান, ফলে ফাউন্ডেশনের বোর্ড সোমবার সুচির এ পুরস্কার প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com