বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বিকালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিকালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

বাংলা ভিশন নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার বিকালে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আজ বেলা দু’টায় রাজধানীর গুলশান-২ নম্বর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভাটি শুরু হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দেবেন।

আওয়ামী লীগের জাতীয় ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং রাজধানীর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীগণ জনসভায় উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনসভাকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com