বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
সন্ত্রাসী আচরণ বন্ধ করুন: ড. কামালকে প্রধানমন্ত্রী

সন্ত্রাসী আচরণ বন্ধ করুন: ড. কামালকে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ ড. কামাল হোসেনের খারাপ আচরণের জন্য নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না।

আজ বুধবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মাস্তানী ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।

তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করবো।

এ সময় প্রথমে তিনি কুষ্টিয়া জনসভায় কথা বলেন। কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com