বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
রূপনগর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

রূপনগর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

রাজধানীর রুপনগর খালের মূল নকশা ঠিক রেখে চারপাশের অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে খালের চারপাশে জনসাধারণের চলাচলের জন্য জায়গা রাখতেও নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২১জানুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পাশাপাশি আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়েছে কি না সে বিষয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি গৃহায়ণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

রূপনগর খাল নিয়ে গত ২১ নভেম্বর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে ঢাকার জেলা প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, বার বার দখলমুক্ত করা হলেও আবারো অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে ঢাকার খালগুলো। অবৈধ দখলদারদের ঠেকাতে   রাজধানীর খাল খনন করে গাছ লাগানো ও ওয়াক-ওয়ে নির্মাণের সুপারিশ করে ঢাকা জেলা প্রশাসন।

‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টের এ বেঞ্চ আদেশ দেন।

 রূপনগর খালের জলসীমা নির্ধারণ করার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ঢাকার জেলা প্রশাসককে তা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়। আদালতের এ আদেশের পর জেলা প্রশাসন প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন অনুযায়ী আদালত রোববার এ আদেশ দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com