বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধাঁ দিচ্ছে: মির্জা ফখরুল

প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধাঁ দিচ্ছে: মির্জা ফখরুল

স্বপনদাস, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশপ্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এখন নির্বাচনের কোন পরিবেশ নেই। কয়েক দিন ধরে দেখছি আমাদের শীর্ষনেতাদের উপর হামলা করছে আওয়ামীলীগ। সবচেয়ে দু:খজনক বিষয় রাষ্ট্রের পুলিশ প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা এসব কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে শহরের কালিবাড়ি নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় এই অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁওতে কিছুদিন আগেও এসেছিলাম তখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। গতকাল রাতে আসার পরে এখানে যা দেখলাম প্রকাশ্যে বড় বড় রামদা নিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই আসনটি আমার হওয়ায় তারা এখানে এমনটা করছে বলে আমার মনে হয়।

এ ছাড়াও আওয়ামীলীগ আমাদের প্রচার প্রচারণা ঠেকানোর জন্য সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করছে। আমি ও আমার পরিবার সব সময় সাম্প্রদায়িক ছিলাম। আমরা সবাই এক সাথে মিলেমিশে এই শহরে বসবাস করছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেও বলেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচন করবো। কারণ আমরা দেখিয়ে দিতে চাই যে এই দেশে সরকারের অধিনে কখনোসুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com