বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ঢাকা সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।
উল্লেখ্য, ধানমন্ডি সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনা ওই কেন্দ্রে ভোট দেন।
৩০ ডিসেম্বর (রোববার) দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোটের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। নিবন্ধিত ৩৯ দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার এক হাজার আটশর বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com