বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ফের সিএমএইচে ভর্তি এরশাদ

ফের সিএমএইচে ভর্তি এরশাদ

ডেস্ক নিউজঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে এরশাদের এপিএস মনজুরুল ইসলাম জানান, রক্ত পরীক্ষার জন্য গতকাল দুপুরে সিএমএইচে যান এরশাদ। এ সময় চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে থাকার অনুরোধ করেন। এ কারণে শনিবার রাতে হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেন তিনি। আজ রবিবার তাঁর বাসায় ফেরার কথা।

সাবেক এই রাষ্ট্রপতি কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে তাঁর অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর থেকে প্রায়ই নিয়মিত পরীক্ষার জন্য সিএমএইচে তাকে যেতে হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com