বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা
‘ভূখণ্ড দখল নয়, মানুষের হৃদয় জয় করতে চাই’

‘ভূখণ্ড দখল নয়, মানুষের হৃদয় জয় করতে চাই’

সিরিয়ার আফরিনে সামরিক অভিযান চালালেও সেখানে কোনো ভূখণ্ড দখল করা হবে না বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, আমাদের কোনো ভূখণ্ড দখলের পরিকল্পনা নেই। আমরা মানুষের হৃদয় জয় করতে চাই।

এদিকে আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তুরস্কের একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন এরদোগন।

রাজধানী আংকারা থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান প্রত্যয় ব্যক্ত করে বলেন, আফরিন অভিযান সম্পন্ন না হওয়া পর্যন্ত তুর্কি সেনারা পিছু হটবে না।

তিনি জানান, তুর্কি সেনারা আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবে, যাতে অন্য শহরের মতো সেখানেও সাধারণ মানুষ ফিরে যেতে পারেন।

এরদোগান বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আফরিন সমস্যার সমাধান করা হবে এবং আমরা সেখান থেকে পিছিয়ে আসব না। আমরা বিষয়টি নিয়ে রুশ বন্ধুদের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, আফরিন অভিযানের বিষয়ে আংকারা আমেরিকাসহ আরবও কয়েকটি শক্তির সঙ্গে কথা বলেছে। তবে আমেরিকাকে কিছু বিষয়ে একমত করানো যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com