সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
ঝড় বৃষ্টি থাকতে পারে ‍আরো ৭২ ঘন্টা

ঝড় বৃষ্টি থাকতে পারে ‍আরো ৭২ ঘন্টা

ডেস্ক রিপোর্ট: দেশের উপকূলীয় এলাকায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।কালবৈশাখীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত দু’দিন ধরে শিলা ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের কারণে এই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকবে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, মাঝে মাঝে মেঘ ও রোদের তারতম্য ছাড়াও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, বুধবার সকালে ঢাকাতে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার এরকম অবস্থা থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায় ৭৭ মিলিমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com