বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেরপুরে তরুণীর মরদেহ ক্ষেতে পুঁতে ধান রোপণ

শেরপুরে তরুণীর মরদেহ ক্ষেতে পুঁতে ধান রোপণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান রোপণ করা জমি থেকে রোকশানা বেগম (২২) নামে এক তরুণীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রোকসানা পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

আজ শুক্রবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের সুরতখাল সংলগ্ন ওই জমিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ এক সন্তানের জননী রোকসানাকে কাজ দেয়ার কথা বলে গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) সকালে সুরতখাল সংলগ্ন একটি জমিতে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলকে জানায়। পরে ইউপি চেয়ারম্যান বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের কোনো সন্ধান পাননি।

 পরে এলাকাবাসী সুরত খালের পানি সেঁচে রাতভর মরদেহের সন্ধান করতে থাকে। অবশেষে শুক্রবার সকালে রাতের মধ্যেই তড়িঘড়ি করে একটি জমিতে বোরো ধান রোপণ করা দেখে পুলিশের সন্দেহ হয়। সেই জমিতে তল্লাশি চালানোর পর জমির এক জায়গায় পুঁতে রাখা অবস্থায় রোকসানার খণ্ডিত মাথা ও আরেক জায়গায় শরীরের কিছু অংশ উদ্ধার করে পুলিশ। তবে হাত ও পা পাওয়া যায়নি। খবর পেয়ে রোকশানার মা মরদেহের পরনের জামা দেখে মেয়েকে শনাক্ত করেন।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, মরদেহের হাত ও পা উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com