মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুক্ত চলাফেরা করতে পারেন আসাঞ্জ

মুক্ত চলাফেরা করতে পারেন আসাঞ্জ

নতুন বছর উইকিলিকসের প্রতিষ্ঠাতার জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারে। এমনটাই জানাচ্ছেন ব্রিটেনের আইনজীবীরা। তাদের মতে জুলিয়ান আসাঞ্জের গ্রেফতারি পরোয়ানা বাতিল আবেদন ব্রিটেনের আদালত গ্রহণ করলে তিনি ইকুয়েডর দূতাবাস থেকে বের হয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।

 

প্রসঙ্গত, আসাঞ্জ আদালতের দেয়া জামিনের শর্ত ভঙ্গ করেছেন এমন অভিযোগে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতে মামলা করেন আসাঞ্জ। যার শুনানি এখন চলছে।

 

২০১২ সালে আসাঞ্জের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ ওঠে। তখন আসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করার চেষ্টা চালায় ব্রিটেন। সেই হস্তান্তর এড়াতে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন আসাঞ্জ। উইকিলিকসের প্রতিষ্ঠাতা মনে করেছিলেন যুক্তরাষ্ট্রে হাতে তুলে দেয়ার উদ্দেশে তাকে সুইডেনে হস্তান্তর করা হচ্ছে।

 

আসাঞ্জের অনুমান মিথ্যা ছিল না। সেটা বোঝা গেছে সুইডেনের আচরণে। কারণ কিছুদিন পর সুইডিশ সরকার আসাঞ্জের বিরুদ্ধে আনা নারী ধর্ষণের অভিযোগটি উঠিয়ে নেয়। কিন্তু ব্রিটিশ সরকার আসাঞ্জের বিরুদ্ধে জামিন ভঙ্গের অভিযোগটি তুলে নেয়নি। আসাঞ্জের আইনজীবীরা এখন ব্রিটিশ আদালতকে বোঝানোর চেষ্টা করছে তাদের মক্কেল যে কারণে এই জামিনের শর্ত ভঙ্গ করেছেন সেটা সঠিক ছিল। ধর্ষণের কারণে তার বিরুদ্ধে ব্রিটেন গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এখন যেহেতু ধর্ষণের অভিযোগটি আর নেই সে কারণে গ্রেফতারি পরোয়ানাটা বাতিল হওয়া উচিৎ বলে মনে করেন তারা।

 

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গোপন তার বার্তা প্রকাশ করে দিয়েছিলেন জুলিয়ান আসাঞ্জ। যার জন্য তাকে যুক্তরাষ্ট্র সরকারের কোপে পড়তে হয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের খবর ছিল এসব তার বার্তায়। সূত্র : আরটি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com