মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
রাইট শেয়ারের অফার সংশোধন করবে গোল্ডেন হারভেস্ট এগ্রো

রাইট শেয়ারের অফার সংশোধন করবে গোল্ডেন হারভেস্ট এগ্রো

ডেস্ক নিউজ:  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রোর পরিচালকবৃন্দ রাইট শেয়ারের অফার সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, গত বছর ২৮ অক্টোবর, ১৮ এর প্রকাশিত সংবাদ অনুসারে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি, প্রতি ১টি শেয়ারের জন্য ১টি করে রাইট শেয়ার ইস্যু করে।

কিন্তু তার পরিবর্তে কোম্পানিটি বর্তমানে প্রতি ৪টি শেয়ারের জন্য ৩টি করে রাইট শেয়ার ১০ টাকা অভিহিত মুল্যেই ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। যার মূল্য ৮৯ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৪২০ টাকা। যা শেয়ারহোল্ডার এবং বিএসইসি অনুমোদনের জন্য আগামী ২৬ মে, ১৯ তারিখ বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল, ১৯।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বর্তমান উৎপাদন বৃদ্ধি ও বিতরণের চ্যানেল সম্প্রসারণ, মূলধন বাড়াতে এবং কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধ করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com