বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
জায়ানের মরদেহ দেশে আসছে কাল

জায়ানের মরদেহ দেশে আসছে কাল

ডেস্ক নিউজ: শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল বুধবার দেশে আনা হবে। সকল আনুষ্ঠানিকতা গতকাল সোমবার সম্পন্ন না হওয়ায় মঙ্গলবারের পরিবর্তে বুধবার মরদেহটি দেশে আনা হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ গণমাধ্যমকে জানান, বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের মরদেহ পৌঁছাবে। সেখান থেকে সরাসরি বনানী ২ নম্বর রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় শেখ ফজলুল করিম সেলিমের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতারা কেন্দ্রীয় নেতারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com