শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় অডিট কমিটির ১৮৫তম সভা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় অডিট কমিটির ১৮৫তম সভা

ডেস্ক রিপোর্ট: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় অডিট কমিটির ১৮৫তম সভা ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মোঃ আমির উদ্দিন পিপিএম এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের বিভিন্ন অডিট সম্পর্কিত বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় কমিটির সদস্য আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ নিয়াজ আহমেদ, খালিদ রহিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা, কোম্পানি সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহ্মুদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com