ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

খালেদার পরোয়ানা : তিন সংগঠনের বিক্ষোভের ডাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার কুমিল্লার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই তিন সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে।
যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’ ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সমূহে এবং বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে স্বেচ্ছাসেবক দল থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খালেদার পরোয়ানা : তিন সংগঠনের বিক্ষোভের ডাক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০১৭

featured Image
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার কুমিল্লার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই তিন সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে।
যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’ ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সমূহে এবং বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে স্বেচ্ছাসেবক দল থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত