শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সিনেটররা চায় সৌদির কাছে ট্রাম্পের অস্ত্র বিক্রি বন্ধ করতে

সিনেটররা চায় সৌদির কাছে ট্রাম্পের অস্ত্র বিক্রি বন্ধ করতে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অস্ত্র বিক্রি বন্ধ করতে চান দেশটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। তারা বলেছেন, সৌদি আরবের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের অস্ত্র বিক্রি বন্ধ করতে ২২টি ভিন্ন ভিন্ন যৌথ প্রস্তাব পাশ করার চেষ্টা করে যাবেন তারা। খবর রয়টার্স’র।

তারা বলেন, যদি এসব প্রস্তাব পাশ করা সম্ভব হয়, তবে কংগ্রেসের পুনর্বিবেচনা ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আটশ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প।
সিনেটররা বলেন, বিদেশি সরকারের কাছে অস্ত্র বিক্রি অনুমোদনে কংগ্রেসের ভূমিকা পুনর্প্রতিষ্ঠা ও সুরক্ষার উদ্দেশ্যেই এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে।

সিনেটর বব মেনানডেজ বলেন, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্কিন অস্ত্রবিক্রির পুনর্বিবেচনা ও পর্যালোচনায় কংগ্রেসের ক্ষমতা খর্ব করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো তা হবে না। কাজেই এক্ষেত্রে আমরা যে বসে নেই, তা দেখাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সামরিক অস্ত্র বিক্রি বন্ধ রাখছেন কংগ্রেস সদস্যরা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অসংখ্য বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কংগ্রেস এসব উদ্যোগ নিচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com