শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আজ রবিবার ভোর ৪টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের তৌরঙ্গ শহর থেকে ৯২৯ কিলোমিটার দূরে কেরমাডেক দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প অনুভূত হয়।

খবরে আরো বলা হয়, কম্পনের উৎসস্থল খুব গভীরে হওয়ায় ওই দ্বীপপুঞ্জে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি হয়। পরে সেই সতর্কতা বাতিল করা হয়।

প্যাসিফিক সুনামি ওর্য়ানিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ১০০ কিলোমিটার গভীরে ছিল। ফলে ৩০০ কিলোমিটার পরিধির মধ্যে সুনামি হতে পারে। সেই আশঙ্কা থেকেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

এদিকে সুনামি সতর্কতা বাতিল করা হলেও উপকূল এলাকা থেকে সবাইকে দূরে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com