বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
সদরঘাটে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার

সদরঘাটে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ডিঙ্গি নৌকা করে ওয়াইজঘাট থেকে নদীর ওপারে তিন সন্তান, শ্যালককে সঙ্গে নিয়ে রওয়ানা দেন বাবুল ফরাজি। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লঞ্চের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড।
পরে সকাল সাড়ে ১০টায় তিনজনকে জীবিত উদ্ধারের কথা জানায় নৌ পুলিশ ও কোস্টগার্ড। তারা হলেন- বাবুল ফরাজি (৪২), শামিম মৃধা (৩০) ও ছয় মাসের একটি বাচ্চা। সে সময় ও নিখোঁজ ছিল দুই শিশু মেশকাত (১২) এবং নুসরাত (৫)।
সর্বশেষ বেলা ১১টা ৫০ মিনিটে মেশকাতের এবং সোয়া ১২টার দিকে নুসরাতের লাশ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল। কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া উইংয়ের সদস্য কাজী ফয়সাল হোসেন ও মেরাজ আহমেদ গণমাধ্যমকে জানান, ডিঙ্গি নৌকা যেখানে ডুবেছিল তার পাশ থেকেই মেশকাত ও নুসরাতের লাশ উদ্ধার করা হয়। সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে ওয়াইজঘাট থেকে নদীর ওপারে যেতে যাত্রীবাহী একটি ডিঙ্গি নৌকা রওয়ানা দেয়। এ সময় লঞ্চের ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিশুসহ পাঁচ যাত্রী নিয়ে নৌকাটি আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ডুবে যায়। খবর পেয়ে নৌ পুলিশের চৌকস টিম কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সকাল ৭টায় নৌ ডুবির খবরে দুটি ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com