শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
‘আমাকে পেছন দিক দিয়ে দেয়ালে চেপে ধরেন ট্রাম্প…’

‘আমাকে পেছন দিক দিয়ে দেয়ালে চেপে ধরেন ট্রাম্প…’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন মার্কিন লেখিকা ই জ্যাঁ ক্যারোল। নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে নিজের লেখায় এই অভিযোগ করেছেন ক্যারোল। এই নিয়ে ১৫ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন। এ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।

নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে ক্যারোল তার বিরূপ অভিজ্ঞতার বিষয়ে লিখেছেন। এই লেখিকার অভিযোগ, ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ড্রেসিং রুমে ট্রাম্প আমাকে পেছন দিক করে দেওয়ালে চেপে ধরেন। এরপর যৌনাঙ্গে হাত দেন ট্রাম্প। চূড়ান্ত যৌন হেনস্তা করেন তিনি।

ক্যারোলের দাবি, ম্যানহাটনের ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্প সেদিন তার সঙ্গে যা করেছিলেন তা তাকে সারাজীবন তাড়া করে বেড়াচ্ছে। এটা তাকে মানসিকভাবেই যন্ত্রণা দেয়।

এদিকে, অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে এক বিবৃতিতে ট্রাম্পের দাবি, মিথ্যে অভিযোগ করছেন ওই নারী। তিনি ওই নারীকে চেনেন না। কোনও দিনও দেখাও হয়নি তার সঙ্গে।

নিউ ইয়র্কের ম্যাগাজিনে ক্যারোল লিখেছেন, সালটা ছিল ১৯৯৫ বা ৯৬। ট্রাম্প তখন নিউ ইয়র্কের অন্যতম ধনী ব্যক্তি। আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছিল। একদিন ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কের বার্গডর্ফ গুডম্যানে ডিপার্টমেন্টাল স্টোরে দেখা হয়। ড্রেসিং রুমে ট্রাম্প আমাকে পেছন দিক করে দেওয়ালে চেপে ধরেন ৷ নিজের প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ বের করেন তিনি। তারপর আমাকে পেছন থেকে ধর্ষণের চেষ্টা করেন। সেদিন কোনোক্রমে ওই বিভীষিকা থেকে পালিয়ে বাঁচি আমি।

এদিকে, এ ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আলোড়ন পড়ে গেছে। ট্রাম্পের বক্তব্য, পুরোটাই ভুয়া খবর। কোনও প্রমাণ নেই। সিসিটিভি ফুটেজ নেই। কোনও ছবি নেই, ভিডিও নেই, পুলিশে রিপোর্ট নেই।

সূত্র : নিউজ এইটিন, বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com