শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সৌদির আভা বিমানবন্দরে হামলায় নিহত ১ আহত ৭

সৌদির আভা বিমানবন্দরে হামলায় নিহত ১ আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। খবর আল-জাজিরার। হুথি পরিচালিত আলমারিসা টেলিভিশনের খবরে বলা হয়েছে, রবিবার আভা ও জিজান বিমানবন্দর ড্রোন হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইরানি সমর্থিত হুথি মিলিশিয়া আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে একজন সিরিয়ান ব্যক্তি নিহত হয়েছে এবং ৭ জন বেসামরিক লোক আহত হয়েছে।

সৌদির আল আরাবিয়া টিভি জানায়, আভা বিমানবন্দরের গাড়ি পার্কে সন্দেহভাজন ড্রোন আঘাত করে। এছাড়া এ মাসের শুরুর দিকে এই আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ওই হামলায় ২৬ জন আহত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com