রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আগামীকাল শনিবার খোলা থাকবে সব ব্যাংক

আগামীকাল শনিবার খোলা থাকবে সব ব্যাংক

ভিশন বাংলা ডেস্ক: আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়ার সুবিধার্থে আগামী শনিবার বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার জন্য চেক চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com