বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
হাসপাতালে এরশাদকে দেখে এলেন স্ত্রী-সন্তান

হাসপাতালে এরশাদকে দেখে এলেন স্ত্রী-সন্তান

ভিশন বাংলা ডেস্ক: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দেখে এলেন স্ত্রী রওশন এরশাদ এবং ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ।

শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন এরশাদ।

শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলের নেতাকর্মীদের এ কথা জানান রওশন এরশাদ। এ সময় সাদ এরশাদ তার সঙ্গে ছিলেন।

এরশাদকে দেখার পর রওশর এরশাদ গণমাধ্যমে পাঠানা এক বিবৃতিতে তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com