বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
লাইফ সাপোর্টে এরশাদ: দেশবাসীর কাছে দোয়া কামনা

লাইফ সাপোর্টে এরশাদ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ফের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।

এইচএম এরশাদের ভাই এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, ওনার (এরশাদ) শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়েছেন। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।

তিনি আরো বলেন, গত তিন দিন ধরে এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশী-বিদেশী বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই পল্লীবন্ধুকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।

এর আগেও দুই দফায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছিলো এরশাদকে।

প্রসঙ্গত, গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়। সেখানেই তিনি এখনো চিকিৎসাধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com