ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

এক প্রেমিকাকে নিয়ে সংঘর্ষে উত্তাল দুই গ্রাম

বগুড়ার ধুনট উপজেলায় দুই সহপাঠীর মধ্যে এক প্রেমিকাকে নিয়ে বিরোধের জের ধরে মথুরাপুর ও ধেরুয়াহাটি গ্রামবাসির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ৬ জন আহত হয়েছেন। আজ ম্ঙ্গলবার উপজেলা মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মথুরাপুর এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ ও শাওনের মধ্যে এক প্রেমিকাকে নিয়ে বিরোধ রয়েছে। সোমবার বিকেলে এ বিষয় নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে দুই সহপাঠীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থী শাওন বাড়িতে ফিরে বিষয়টি তার নানা ধেরুয়াহাটি গ্রামের আবুল হোসেনকে অবগত করে। এতে আবুল হোসেন ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে অপর শিক্ষার্থী আরিফ মথুরাপুর গ্রামের সাদ্দাম হোসেন নামে এক শিক্ষকের কাছে মথুরাপুর বাজার এলাকায় প্রাইভেট পড়ে। মঙ্গলবার সকালের দিকে আরিফের উপর প্রতিশোধ নিতে আবুল হোসেন ও তার লোকজন মথুরাপুর বাজার এলাকায় প্রাইভেট শিক্ষকের কাছে যান। সেখানে তারা আরিফকে পেয়ে মারধর করতে থাকে। এসময় আরিফকে মারধরের কারণ জানতে চাইলে শিক্ষক সাদ্দাম হোসেনকেও তারা মারধর করে। এ ঘটনা নিয়ে মথুরাপুর ও ধেরুয়াহাটি গ্রামবাসির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আবুল হোসেন (৫৫), সোহেল রানা (২৫), শাওন (১৪), সাদ্দাম হোসেন (২৫), আরিফ (১৫) ও রাকিবুল (২০) আহত হয়েছে। আহতদের মধ্যে আবুল হোসেনকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে প্রাইভেট শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, আমার ছাত্র আরিফকে মারধারের কারণ জানতে চাইলে আবুল হোসেন ও তার লোকজন আমাকেও মারধর করে। এতে ক্ষুব্ধ ওঠে মথুরাপুর গ্রামবাসী। এক পর্যায়ে গ্রামবাসির ধাওয়া খেয়ে আবুল হোসেন ও তার লোকজন পালিয়ে গেছে। এখানে কোনো মারপিটের ঘটনা ঘটেনি। এ বিষয়ে আহত আবুল হোসেন বলেন, আমার নাতিকে মারধরের বিষয়টি নিয়ে বিচার চাওয়ার জন্য প্রাইভেট শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে গেলে তারা আমাদের মারপিটে আহত করেছে। ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

এক প্রেমিকাকে নিয়ে সংঘর্ষে উত্তাল দুই গ্রাম

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত