শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানায়, বাসটি লখনউ থেকে দিল্লির পথে যাচ্ছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নিচে ড্রেনে পরে যায়।

উত্তর প্রদেশের পুলিশ টুইটারে জানায়, একটি যাত্রীবাহি বাস লখনউ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, ওই বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।

এক ভিডিওতে দেখা যায়, সাদা রঙের বাসটি দুমড়ে গেছে, সেখান থেকেই মৃতদেহ গুলো টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। একটি বড় ড্রেনের মধ্যে বাসটি ঢুকে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। হতাহতদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com