শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সিএনজি চালকের ছদ্মবেশে খুনি ধরলেন এসআই

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদপুরের গৃহবধূ শারমিন হত্যা মামলার আসামি মো. আমির হোসেনকে ধরতে সিএনজি চালকের ছদ্মবেশ ধারণ করেন ঢাকা মহানগর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন শেখ। তার সঙ্গে থাকা ফোর্স নিয়ে দুই দিন ধরে চট্টগ্রামে অবস্থান করেছিলেন।

অবশেষে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে শারমিন হত্যা মামলার আসামি আমির হোসেনকে গ্রেফতার করেন তিনি।

মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন এসআই আল-আমিন শেখ।

তিনি বলেন, মামলাটির তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান চট্টগ্রামের ইপিজেড এলাকায় জানতে পারি। এরপরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুই দিন আগেই আমি চট্টগ্রামে যাই। পালিয়ে যাওয়া শারমিন হত্যার আসামি আমির হোসেন পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তাই তিনি চট্টগ্রামে পালিয়ে গিয়ে সেখানেও সিএনজি চালানোর চেষ্টা করছিলেন। সে কারণে আমি নিজেও সিএনজি মালিকের কাছে গিয়ে আগের দিন বলেছি যে, আমি সিএনজি চালাতে পারি। আমাকে যেন সিএনজি চালানোর একটা কাজ দেওয়া হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এভাবেই আমি আসামির খোঁজ করছিলাম। পরের দিন আবারও একই অজুহাতে সেখানে গিয়েছিলাম। সর্বশেষ ওই এলাকার এক দারোয়ানের আশ্রয়ে থাকা ব্যক্তির বাসা থেকে আমির হোসেনকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসি।’

এর আগে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ঢাকা মেট্রো (উত্তর) এর এসআই মো. আল-আমিন শেখের নেতৃত্বে একটি টিম গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ইপিজেড থেকে আসামি মো. আমির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে।

পিবিআই প্রধান বলেন, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, আসামি আমির হোসেন ভিকটিম শারমিনকে বিবাহের পূর্বে আরও দুটি বিয়ে করে। এই মামলার ভিকটিম শারমিন আসামি আমির হোসেনের তৃতীয় স্ত্রী। আসামি তার দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে এবং তার একাধিক স্ত্রী থাকায় পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গত ২ জুলাই ভোরে বটি দিয়ে কুপিয়ে শারমিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com