রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

রাজশাহীতে নিরাপত্তারক্ষীকে কুপিয়ে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

রাজশাহীতে নিরাপত্তারক্ষীকে কুপিয়ে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তারক্ষীকে কুপিয়ে রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ফেলে। নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

এদিকে আহত নিরাপত্তারক্ষী লিটনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুয়েটের পাশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com