মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: জি এম কাদের

এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এরশাদের শরীরের কোনো অরগান ঠিকমতো কাজ করছে না। সেগুলো কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল তা কমে গেছে।

জি এম কাদের বলেন, আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে ওখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক।

এ সময় বিদেশে নেয়ার ব্যাপারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরশাদের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com