শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ভিশন বাংলা ডেস্ক: ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। মাত্র একদিন ছুটি নিতে পারলেই টানা ৯ দিনের ছুটি মিলে যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ১২ আগস্ট (সম্ভাব্য) ঈদ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এরইমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আযহা উদযাপন হতে পারে। আর যেহেতু সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সেই হিসাবেও চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হবে ১২ আগস্ট।

যদি ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হয় তবে সরকারি চাকরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে। যদিও গেল ঈদুল ফিতরে ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে থাকা কর্মদিবসটিকে ছুটি ঘোষণার আওতায় আনা হয়নি।

গত বছর মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট আর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com