শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
পশ্চিমবঙ্গে গৃহবধূ-যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে

পশ্চিমবঙ্গে গৃহবধূ-যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: গৃহবধূর সঙ্গে ওই গ্রামের এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এর জেরে গণআদালত বসিয়ে দুজনকে গাছে বেঁধে রেখে জোর করে বিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ধসাচাঁদপুরে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঁজাপাড়া গ্রামের ওই গৃহবধূ এবং যুবক দুজনই পরস্পরের প্রতিবেশী। দুই পরিবারের মধ্যে সুসম্পর্কও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই গৃহবধূর স্বামী বাইরে থাকেন। আর যুবকটি অবিবাহিত। তিনি নিজেও অন্য রাজ্যে স্বর্ণকার হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। সেই সুযোগেই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলা হয় বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এর পরই দুজনকে গাছে বেঁধে বসানো হয় গণআদালত। সেখানেই সিদ্ধান্ত দেওয়া হয়, ওই দুজনকে বিয়ে দেওয়া হবে।

গৃহবধূ এবং ওই যুবককে গাছে বেঁধেই দীর্ঘক্ষণ হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। তাদের শারীরিক নিপীড়নও করা হয়। এরপর একরকম জোর করেই মালাবদল করে বিয়ে দেওয়া হয় দুজনের। দীর্ঘক্ষণ ধরে গ্রামের মধ্যে এই কাণ্ড চললেও দেখা মেলেনি পুলিশের।

ওই গৃহবধূ এবং যুবকের পরিবার দাবি করেছে, এ ঘটনা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। দুজনের মধ্যে কোনো আপত্তিকর সম্পর্কই ছিল না। যদিও, তাদের পরিবারের দাবি মানতে নারাজ গ্রামবাসী। তাদের পাল্টা দাবি, ওই গৃহবধূর সঙ্গে যুবকের দীর্ঘদিন ধরেই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। যুবকের মোবাইলে দুজনের ঘনিষ্ঠ ছবিও পাওয়া গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের।
সূত্র: এশিয়ান নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com