মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
ক্যাপিটেক পপুলার লাইফ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি

ক্যাপিটেক পপুলার লাইফ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি

শেয়ারবাজার ডেস্ক: বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল অনুষ্ঠিত বিএসইসির ৬৯৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সূত্র: বিএসইসি।

সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৫ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ কোটি টাকা। যা ইউনিট আকারে বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং সম্পদ ব্যবস্থাপক ক্যাপটেক অ্যাসেট ম্যানেজমেন্ট। এছাড়াও ফান্ডটিরর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com