বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
প্রেমিকার বাবার মারধর, আঙুল কেটে সিঁদুর পরালেন প্রেমিক!

প্রেমিকার বাবার মারধর, আঙুল কেটে সিঁদুর পরালেন প্রেমিক!

সিনেমার দৃশ্যকেও হার মানানোর মতো ঘটনা। প্রেমিকার বাবার বেধড়ক মারধরে হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক। বাড়ি থেকে পালিয়ে হাসপাতালে প্রেমিককে দেখতে ছুটলেন প্রেমিকা।

হাসপাতালে নিজের হাত কেটে প্রেমিকার সিঁথিতে ‘রক্ত তিলক’ এঁকে দিলেন আহত প্রেমিক। চলচ্চিত্রের দৃশ্য নয় এটি, এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলেন বনগাঁ সদর হাসপাতালের অনেকেই।

কয়েকবছর ধরেই বনগাঁর শক্তিগড় এলাকার বলরাম নাগ (২১) ও শিউলি বিশ্বাস (২০) একে অপরকে ভালোবাসেন। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারা। শিউলির পরিবার মেনে নেয়নি তাদের সম্পর্ক। দুই পরিবার আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেস্টাও করেছে বহুবার। কিন্তু তাতে লাভ হয়নি।

গত সোমবার শিউলির অনুপস্থিতিতে বলরামকে বাড়িতে ডাকেন তার বাবা। শিউলির জীবন থেকে বলরামকে সরে যেতে বলেন পেশায় শিক্ষক প্রদীপ বিশ্বাস।

বলরাম সাফ জানিয়ে দেন,  শিউলিকে ভালবাসি। শিউলির জীবন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বলরামের এ রকম উত্তর পাওয়ার পরেই রেগে যান প্রদীপ।

শিউলির কয়েকজন আত্মীয় ও প্রদীপ মিলে বলরামকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারের চোটে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন বলরাম।

এদিকে বাড়িতে এসে প্রেমিককে মারধরের খবর জানার পর লুকিয়ে বনগাঁ হাসপাতালে বলরামকে দেখতে যান শিউলি। সেখানেই শিউলি তার বাবা ও আত্মীয়স্বজনের কৃতকর্মের জন্য বলরামের কাছে ক্ষমা চান।

আহত বলরাম কালক্ষেপণ না করে বিয়ে করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের হাতের আঙুল কেটে রক্ত দিয়ে সিঁদুর দান করেন প্রেমিক বলরাম। সেই রাতে তারা হাসপাতাল থেকে ছুটি নিয়ে স্থানীয় মন্দিরে সামাজিক ভাবে বিয়ে করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com