শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতের রাস্তায় নামাজ পড়া নিষেধ

ভারতের রাস্তায় নামাজ পড়া নিষেধ

ডেস্ক নিউজ: রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড় প্রশাসন। মুসলিমরা রাস্তার ওপর নামাজ আদায় করায় গত কয়েক দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন। একই সঙ্গে মহাআরতিও করা হচ্ছিল। প্রশাসন জানায়, দুই ধর্মের মধ্যে এমন পরিস্থিতির কারণে সব কিছুই বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আগাম অনুমতি ছাড়া রাস্তার ওপর শুক্রবারের নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক সিবি সিং বলেন, প্রত্যেকেরই তাদের নিজেদের ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে। তবে তা তারা করবেন নিজেদের ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়। রাস্তায় ধর্মীয় কার্যকলাপ পালন করা হলে তাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

এ ছাড়া গত শনিবার মহাআরতি ও হনুমান চালিশা পাঠে অংশ নেন আলিগড়ের সাবেক মেয়র তথা বিজেপি নেতা শকুন্তলা ভারতী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com