শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আকাশ থেকে আছড়ে পড়লো উল্কাপিণ্ড, ভয়ে পালালেন কৃষকরা

আকাশ থেকে আছড়ে পড়লো উল্কাপিণ্ড, ভয়ে পালালেন কৃষকরা

আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়তেই ভয়ে মাঠ ছেড়ে পালান কৃষকেরা। বুধবার বিকেলে ভারতের বিহারের মধুবনি জেলায় এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সেই বস্তুটি উদ্ধার করা হলে দেখা যায়, সেটি একটি উল্কা। আকারে ফুটবলে সমান।

প্রত্যক্ষদর্শীরা জানানা, হালকা খয়েরি রঙের বস্তুটি আচমকা ধান খেতে এসে পড়ে। এর থেকে ধোঁয়া বেরোতে দেখে সকলে মাঠ ছেড়ে পালায়।

মধুবনির জেলা প্রশাসক শীর্ষত কপিল অশোক বার্তা সংস্থা এএফপিকে বলেন, কৃষকেরা ধান খেতে কাজ করছিল। তখনই ওই ভারি পাথরের টুকরোটা প্রচণ্ড শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে।

পরে ধোঁয়া বেরোনো বন্ধ হলে কৃষকেরা আবার মাঠে ফিরে এসে চার ফুট গভীর গর্তের ভেতর থেকে সম্ভাব্য উল্কাখণ্ডটি উদ্ধার করে।

অশোক আরও বলেন, পরীক্ষা করে দেখা গেছে, এটার খুবই শক্তিশালী চৌম্বক ধর্ম রয়েছে। ওজন প্রায় পনেরো কিলোগ্রাম।

এর আগে ২০১৬ সালে তামিলনাড়ুতে একটি উল্কা আছড়ে পড়ায় এক বাস চালক মারা যায়। আহত হয় তিনজন।

তারও আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি উল্কাপাতের ঘটনা ঘটে রাশিয়ায়। তার ধাক্কায় ১,২০০ মানুষ আহত হয় এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com