রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩৩৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩৩৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ৩৩৮তম পরিচালনা পর্ষদ সভা ২৮ জুলাই, ২০১৯ রবিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লা, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশিদ খান, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ্জ ইঞ্জিঃ খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ্জ নিয়াজ আহমেদ, ডাঃ মোঃ শফিউল হায়দার চৌধুরী, খালিদ রহিম, এম কামাল উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com