বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
সাভারে এক রাতে দুই বাড়িতে ২ জনকে ধর্ষণ

সাভারে এক রাতে দুই বাড়িতে ২ জনকে ধর্ষণ

সাভারে পৃথক দুটি বাড়িতে এক নারী গার্মেন্টস শ্রমিক ও এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে পুলিশ আটক করছে। 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জুলহাস মিয়া নামে এক বখাটের বিরুদ্ধে। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ধর্ষণকারী ও ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, বুধবার দিবাগত রাতে সাভারের কাতলাপুর এলাকায় ভাড়া বাড়িতে স্থানীয় একটি গার্মেন্টস এর নারী শ্রমিককে (২৪) প্রতিবেশী ফল বিক্রেতা আজাহার শাহ মুখ চেপে ধরে রাতে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে ওই ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

এলাকাবাসী জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ স্বামীকে নিয়ে কাতলাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। কিন্তু গত রাতে তার স্বামী বাড়িতে না থাকায় ওই ফল বিক্রেতা এই সুযোগে তাকে ধর্ষণ করে।

অন্যদিকে, একই দিন রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জুলহাস মিয়া নামে এক বখাটের বিরুদ্ধে। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ধর্ষণকারী ও ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সওগাতুল বলেন ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিক ও শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com