শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ২০

যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: টেক্সাসের শপিং মলে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণ: নিহত অন্তত ২০

একজন শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক শপিং মলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কারণ শিশুসহ আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাস সময় শনিবার এল পাসোর ওয়ালমার্ট স্টোরে  এ সন্ত্রাসী হামলা চালানো হয়। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিম এক শেতাঙ্গ যুবককে আটক করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাঢ় কালো টি-শার্ট পরা এক যুবক কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে একটি অ্যাসাল্ট রাইফেল হাতে নিরস্ত্র মানুষের দিকে এগিয়ে যাচ্ছেন। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক একাই এ হামলা চালিয়েছেন।

আটক যুবকটির বয়স ২১ বছর। নাম প্যাট্রিক ক্রুসিয়াস। তিনি ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারনা করছেন।

শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যেখানে অন্যান্য জাতি-গোষ্ঠীর লোকজন বহিরাগত। তার গৃহিত নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে কর থাকেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com