শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
মাহমুদউল্লাহর বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

মাহমুদউল্লাহর বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে মুশফিক ও মমিনুলের পর আর দ্বিতীয় দিন মাহমুদউল্লাহর ৮৩ রানের সুবাদে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫১৩ রানে পুঁজি পেয়েছে। শ্রীলঙ্কার হয়ে হেরাথ ও লাকমাল ৩ টি উইকেট নিয়েছেন। এছাড়া সান্দাকান ২টি  উইকেট নিয়েছেন। পেরেরা নিয়েছেন ১টি উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে বিপর্যয় পড়ে বাংলাদেশ। প্রথম সেশনের শুরুতেই হেরাথের স্পিনে কাবু হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথমে তিনি ১৭৬ রানে ব্যাটকরা মমিনুলকে ফেরান। সে ধাক্কা সামলে ওঠার আগেই নিজের উইকেট বিলিয়ে দেন মোসাদ্দেক হোসেন। হেরাথকে উঠিয়ে মারতে গিয়ে মিড অফে সান্দাকানের তালুবন্ধী হন মোসাদ্দেক। তিনি ৮ রানে ফেরেন।

এরপরই বাংলাদেশ মাহমুদউল্লাহ ও সানজামুলের ব্যাটে প্রতিরোধ গড়ে। তারা দুজনে মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তার দুজনে দলকে ৫৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনাশিপ গড়ে তোলেন। কিন্তু সান্দাকানের বলে সানজামুল (২৪) স্ট্যাপিং হয়ে ফিরলে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সানজামুলের পর তাইজুল ১ রানে ফেরেন।

শেষ দিকে মাহমুদউল্লাহর বীরত্বে বাংলাদেশ ৩৩ রানের জুটি গড়েন মুস্তাফিজের সঙ্গে। শেষ উইকেট হিসেবে মুস্তাফিজ ফেরেন ৮ রানে। তাকে ফেরান লাকমাল।  আর অপর প্রান্তে মাহমুদউল্লাহ ৮৩ রানে অপরজিত থেকে যান।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ৪ উইকেটে ৩৭৪ রান তুলেছিল। যেখানে তামিম ৫২ কায়েস ৪০ রান করে ওপেনিংয়ে শুভ সূচনা করেন। তবে মমিনুল ও মুশফিকের ২৩৪ রানের জুটিতে বাংলাদেশ টেস্টের প্রথম দিনটা নিজেরদের করে নিয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com