মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৫, খাসি ১৮ টাকা নির্ধারণ

প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৫, খাসি ১৮ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা হবে। গত বছর প্রতি বর্গফুটের দাম একই ছিল।

আজ মঙ্গলবার ট্যানারি মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। গতবার খাসির চামড়ার দামও ছিল একই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে চাহিদাও কমে গেছে। কিন্তু চামড়াজাত পণ্যের দাম বেড়েছে। কোরবানির চামড়া বেচার টাকা কেউ পকেটে করে নিয়ে যায় না। এটা বিভিন্ন মসজিদ-মাদরাসায় দেওয়া হয়। আমরা চাইছি চামড়ার দাম বাড়ুক। তবে আমাদের মান বাড়াতে হবে। তাই সব কিছু বিবেচনায় গতবারের দামই নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) ও ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com