শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬৩

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু-কিশোর রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে মঞ্চের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের ঘিরে ছিল অনেক শিশু ও যুবক। সেখানেই হঠাৎ বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। আনন্দময় বিয়ের অনুষ্ঠানটি মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে তালেবানরা হামলা চালায়নি বলে দাবি করেছে।

ওই বিয়ের অনুষ্ঠানে অন্তত এক হাজারের মতো মানুষে অবস্থান করছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com