শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভয়াবহ দাবানলে পুড়ছে আমাজন

ভয়াবহ দাবানলে পুড়ছে আমাজন

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে পৃথিবীর সর্ববৃহৎ রেইন ফরেস্ট আমাজন।  তিন সপ্তাহ ধরে ‘পৃথিবীর ফুসফুস’ হিসেবে পরিচিত এই বনে রেকর্ড মাত্রার অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে পুরো বিশ্ব।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইনপে’-র সমীক্ষা বলছে, পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন সরবরাহকারী আমাজন বনে এ বছর ৭২ হাজার ৮৪৩টি দাবানলের ঘটনা ঘটেছে। গত বছরের এই সময়ের তুলনায় যা ৮৩ শতাংশেরও বেশি, যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এ দিকে আমাজনে রেকর্ড সংখ্যক দাবানলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি একে ‘আন্তর্জাতিক সংকট’ হিসেবে দেখছেন।

এক টুইটার বার্তায় ম্যাঁখো বলেন, আমাদের ঘর পুড়ছে। বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন উৎপাদনকারী আমাজন পুড়ছে। এটি আন্তর্জাতিক সংকট।

তিনি জি সেভেন সম্মেলনে এই সংকটকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে রাখার আহ্বান জানান। ২৫ আগস্ট থেকে তিনদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।

এদিকে আমাজনে ভয়াবহ পরিস্থিতির জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর নীতিকে কঠোর সমালোচনা করছেন পরিবেশবিদেরা। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে আন্তর্জাতিক হুঁশিয়ারির তোয়াক্কা না-করেই আমাজন অঞ্চলকে চাষ ও খনিজ উত্তোলনের কাজে ব্যবহারের কথা বলেছিলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com