শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আগুনে পোড়া অ্যামাজনে ব্রাজিলের সেনা মোতায়েন

আগুনে পোড়া অ্যামাজনে ব্রাজিলের সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর ফুসফুস’ খ্যাত অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর নির্দেশে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছেন ব্রাজিলে প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অব্যাহত চাপের মুখে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।

এর আগে ফ্রান্স ও আয়ারল্যান্ড হুমকি দিয়ে জানায়, অ্যামাজন বনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল যথাযথ পদক্ষেপ না নিলে, দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করবে তারা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার অবস্থান নিয়ে মিথ্যা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের ঘর জ্বলছে। বারবার অ্যামাজনে আগুন লাগার ব্যাপারটি একটি আন্তর্জাতিক সমস্যা।’

এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কৃষকেরা অবৈধভাবে আগুন দিতে পারে। কিন্তু এটি নিয়ে বহির্বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নাক গলানোর প্রয়োজন নেই।’

পরিবেশবাদী দলগুলো দাবি করছে, অ্যামাজন বনে যে আগুন লেগেছে তা ব্রাজিলের প্রেসিডেন্টের নীতির কারণে হয়েছে। কিন্তু তিনি তা স্বীকার করতে চাচ্ছেন না। প্রেসিডেন্ট বন উজাড়ে কাঠুরে ও কৃষকদের উৎসাহিত করছেন বলে আগুনের ঘটনা ঘটছে।

শুক্রবার পরিবেশবাদীরা ব্রাজিলে বিক্ষোভ করেছেন। তারা আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। বিশ্বের বিভিন্ন দেশে ব্রাজিলের দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (ইনপে) বলছে, চলতি বছরে এখন পর্যন্ত অ্যামাজনের ব্রাজিল অংশে ৭২ হাজার ৮৪৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বছরের প্রথম আট মাসে আগের বছরের তুলনায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকাণ্ড হয়েছে। বেশিরভাগই হয়েছে অ্যামাজন অঞ্চলে। আগুনে ‍সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের অঙ্গরাজ্য রনডোনিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com