শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ছবি, নম্বর দিয়ে ‘কল গার্ল’ বলে অভিনেত্রীর পোস্টার!

ছবি, নম্বর দিয়ে ‘কল গার্ল’ বলে অভিনেত্রীর পোস্টার!

আন্তর্জাতিক ডেস্ক: নাম, ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে তাকে হেনস্থার অভিযোগ করেছেন টলিউডের উঠতি অভিনেত্রী বৃষ্টি রায়। তার অভিযোগ, ‘কল গার্ল’ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তার ছবি, মোবাইল নম্বরসহ পোস্টার ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি শিয়ালদহ দক্ষিণ শাখার প্রায় প্রতিটি ট্রেন এবং বেশ কিছু স্টেশনে দেখা যাচ্ছে ওই পোস্টার।

পোস্টারে বৃষ্টি রায়ের নাম ও ফোন নম্বর উল্লেখ করে লেখা হয়েছে, ‘আপনি কি কষ্টে আছেন? রাতে ঘুম আসে না? বউ দূরে থাকে? আর ভাবনা চিন্তা নয়, চলে আসুন আমাকে ফোন করে। সঙ্গে ইনকাম ১০ থেকে ২০ হাজার।’

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোনারপুর থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, নাট্যজগতে যথেষ্ট পরিচিত মুখ বৃষ্টি। একাধিক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ‘মানভঞ্জন’ ছবিতেও অভিনয় করেছেন। কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল সেই ছবি।

বৃষ্টির অভিযোগ, গত এক মাস ধরে বিভিন্ন নম্বর থেকে প্রতিদিন প্রায় ৩০০ ফোন পাচ্ছেন তিনি। ফোনে তাকে অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছে। আচমকা এই ধরনের ফোন পেয়ে প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি।

ওই অভিনেত্রীর দাবি, প্রথমে তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। দিন দশেক আগে স্টেশনগুলোতে ছড়িয়ে পড়া ওই পোস্টারের কথা জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃষ্টি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com